হাজীগঞ্জ উপজেলা উন্নয়ন সভা অনুষ্ঠিত


মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ১১ বছরে দেশে যে উন্নয়ন হয়েছে, তা স্বাধীনতা পরবর্তী সময় থেকে ২০০৯ সাল পর্যন্ত হয়নি। তার কারণ হচ্ছে, সরকারের ধারাবাহিকতা।
তিনি বলেন, দেশের জনগণ বুঝতে পেরেছে। এজন্য আওয়ামী লীগ সরকারকে তাদের সমর্থন দিয়েছে। যার ফলে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। এতে করে দেশের সকল সেক্টরে এবং সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাস্তবায়ন হচ্ছে, মেঘা প্রকল্প। এ সরকারের মেয়াদেই এসব মেঘা প্রকল্পের কাজ শেষ হবে।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সেলিম মিয়া, আলহাজ আব্দুল মান্নান, অধ্যাপক সেলিম, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী, আলহাজ সফিকুল ইসলাম মীর, মনির হোসেন গাজী, গিয়াস উদ্দিন বাচ্চু, মানিক হোসেন প্রধানীয়াসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামসহ যুবলীগ নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।