হাজীগঞ্জ পৌরসভায় ক্রীড়া, সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

১০ দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচী সমাপ্তি হয়েছে। গত শুক্রবার দিনের শুরুতেই পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে শহীদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন বিকালে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ১০ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রীতি ফুটবল টুর্নামেন্টে- ২০২১ইং এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান (গান, কবিতা আবৃত্তি ও নৃত্য) করা হয়।
পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংস্কৃতিক অনুষ্টানের আহবায়ক মোহাসীন ফারুক বাদল সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক কাজী মনির হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার, রোকেয়া বেগম ও মমতাজ বেগম মুক্তা, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মহিসন ফারুক বাদল, জাহিদুল আযহার আলম বেপারী, সুমন তপদার, মো. শাহআলম, কাজী কবির হোসেন, আজাদ হোসেন মজুমদার, মো. বিল্লাল হোসেন, সাদেকুজ্জামান মুন্সী ও মো. শাহআলম উপস্থিত ছিলেন।
প্রভাষক জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আলী আহম্মদ ও মাহবুবুল আলম চুননুসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১৭ জানুয়ারী (বুধবার) বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।
ওই দিন (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচীর শুরু করে হাজীগঞ্জ পৌরসভা। যার ধারাবাহিকতায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, হযরত মাদ্দাহ্ খাঁ (রহ.) জামে মসজিদ, ধেররা আবেদীয় মোজাদ্দেদীয়া জামে মসজিদ ও রান্ধুনীমূড়া মুন্সী বাড়ি জামে দোয়া ও মোনাজাত, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
২৮ মার্চ, ২০২১।