হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকারী ৮৭ প্রার্থী

 

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এই পর্যন্ত ৮৭জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ৬ জন মেয়র, ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৬৬ জন কাউন্সিলর প্রার্থী। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে মেয়র পদে যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের মধ্যে ৪জন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে গত শনিবার (২৬ ডিসেম্বর) শনিবার বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনকে মনোনয়ন দেয় বাংলাদেশ আওয়ামী লীগ।
অপর একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও একজন জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন। এছাড়া আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তারা হলেন- রোটা. আহসান হাবিব অরুন, মো. আলী আশরাফ ও শিউলী আক্তার।
সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হচ্ছেন-
সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে ২ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান সংরক্ষিত নারী কাউন্সিলর কাজলী রাণী সরকার ও রোকেয়া বেগম।
সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে ৩ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা বেগম, মমতাজ বেগম মুক্তা ও লুৎফুন্নাহার বেগম।
সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) থেকে ৬ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান সংরক্ষিত নারী কাউন্সিলর জোহরা বেগম, মোসাম্মৎ মিনু আক্তার, সাবিনা ইয়াছমিন নিপা, শারমিন আক্তার মিনু, রোকেয়া বেগম ও ফরিদা ইয়াসমিন।
সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) থেকে ৪ জন নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান সংরক্ষিত নারী কাউন্সিলর রেজিয়া বেগম, বিবি হাওয়া, জাহানারা বেগম ও নাজমুন নাহার ঝুমু।
১নং ওয়ার্ড থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর মো. হাবিবুর রহমান, কাজী মামুনুর রশিদ মাসুদ কাজী, আবু তাজের লিটন ভুইয়া, জহিরুল হক ও মাইনুদ্দিন মিয়াজী।
২নং ওয়ার্ড থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, রাধা কান্ত রাজু, সাংবাদিক সাখাওয়াত হোসেন, মো. রাকিবুল ইসলাম, মো. নান্নু মিয়া, মো. নাছির উদ্দীন, আবিদ মিয়া ও মো. শাহজামাল।
৩নং ওয়ার্ড থেকে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর রায়হানুর রহমান জনি, মহসিন ফারুক বাদল, মো. কামরুল ইসলাম, জসিম উদ্দিন তপদার, মোহাম্মদ হোসেন, মো. মমিন খাঁন ও আইয়ুব আলী,
৪নং ওয়ার্ড থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর মো. জাহিদুল আজহার, মো. মনির হোসেন সাগর, মো. তাজুল ইসলাম, আবু হেনা বাবলু ও এমরান হোসেন।
৫নং ওয়ার্ড থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর রিটন চন্দ্র সাহা, লিটন পাল, গাজী মো. খায়রুল হাছান, কার্তিক সাহা, সুমন তপাদার ও আলাউদ্দিন চৌধুরী।
৬নং ওয়ার্ড থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিক, মো. রাছেল খাঁন, মো. শাহআলম, মো. শাহাব উদ্দিন সাবু ও সাংবাদিক মেহেদী হাছান সর্দার।
৭নং ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সী, কাজী মনির হোসেন ও মো. শাহজাহান তালুকদার।
৮নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর কাজী মুরাদ হোসেন মিরন, মো. আকতার হামিদ, হাজী কবির কাজী ও কাজী মোবারক হোসেন।
৯নং ওয়ার্ড থেকে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর আজাদ হোসেন মজুমদার, মো. মোস্তফা কামাল, মো. সালেহ আহম্মেদ রানা, শাহাদাত হোসেন কালু, মো. জামাল হোসেন ও বিল্লাল হোসেন।
১০নং ওয়ার্ড থেকে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো, আলমাস রায়হান রানা, ফজলুর রহমান মজুমদার, হাবিবুল নবী সোহেল, মো. বিল্লাল হোসেন, মো. কেনু মিয়া, সৈয়দ মো. আব্দুর রাজ্জাক ও ছৈয়দ আলী আজ্জম।
১১নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর মো. শুকু মিয়া, মুন্সী মোহাম্মদ মনির, মো. হারুন অর রশিদ ও সাদেকুজ্জামান।
১২নং ওয়ার্ড থেকে ৫জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম বেপারী, মো. জহিরুল হক, মো. শুকু মিয়া, মো. শাহ আলম ও কামরুল জামান ।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি।
৩০ ডিসেম্বর, ২০২০।