হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে বিজয়ীদের গেজেট প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়। গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩ বিধি মোতাবেক মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
এর আগে গত ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আবারো মেয়র পদে বিজয়ী হন। সংরক্ষিত নারী কাউন্সিল পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে রোকেয়া বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মিনু আক্তার মিনু এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে নাজমুন নাহার আক্তার ঝুমু বিজয়ী হন।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাইনুদ্দিন, ২নং ওয়ার্ডে আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডে মোহাসীন ফারুক বাদল, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডে সুমন তপদার, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডে কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডে হাজী মো. কবির হোসেন, ৯নং ওয়ার্ডে মো. আজাদ হোসেন, ১০নং ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডে মো. সাদেকুজ্জামান ও ১২নং ওয়ার্ডে মো. শাহআলম বিজয়ী হন।
জানা গেছে, গেজেট প্রকাশিত হওয়ার পর ২০ কর্ম দিবসের মধ্যে নির্বাচিতদের শপথ গ্রহণের বিধান রয়েছে। সে হিসাবে নির্বাচিতদের যে কোন দিন শপথ গ্রহণ হতে পারে এবং শপথ গ্রহণের পর থেকে নব-নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ এবং বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে।
এর আগে ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বর্তমান পরিষদের মেয়াদ শুরু হয় এবং ২০১৫ সালের ৩০ ডিসেম্বর হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি, ২০২১ইং) বর্তমান পরিষদের ৫ বছর মেয়াদ পূর্ণ হয়।
১৫ ফেব্রুয়ারি, ২০২১।