
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
শাসক দল বিএনপিকে ঘরে পাঠাতে চায়, কিন্তু তা কোনদিনও সম্ভব হবে না। কারণ বিএনপি জন ও গণ মানুষের দল। তারা বিএনপিকে দলীয় সভা-সমাবেশ করতে দিচ্ছে না। বড় কোন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দিচ্ছে না। যাও দু’একটি কর্মসূচির অনুমতি দিচ্ছে, তাও আবার শর্তের বেড়াজালে আটকা। এমনকি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে অঘোষিত অবরোধ পালন করে। হামলা-মামলায় বিএনপি নেতাকর্মীদের জর্জরিত করছে। কিন্তু সরকার বুঝতে পারছে না, বিএনপি ক্ষতিগ্রস্ত নয় বরং এসব নিন্দনীয় ঘটনায় জন-সমর্থন দিন দিন বেড়েই চলছে। উপরোক্ত কথাগুলো বলেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
গত ২ ডিসেম্বর হাজীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে হলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ইউনিয়ন, পৌর ও উপজেলার সব কমিটি পুনর্গঠিত করতে হবে। যারা ইনেকটিভ রয়েছেন এবং যারা দলে বিভ্রান্তি ছড়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে বিএনপির আদর্শের সৈনিক ও যারা দলে নিঃস্বার্থভাবে কাজ করছে এবং করবে তাদের মূল্যায়ন করতে হবে।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ড. আলমগীর কবির পাটওয়ারী। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আলহাজ আবু বকর সিদ্দিক, পৌর শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাজমুল আলম চৌধুরী, য্গ্মু আহ্বায়ক আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিসান আহমেদ সিদ্দিকী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়াছির আরাফাত অনিক। এছাড়াও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্য ও মতামত পেশ করেন।
পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার পরিচালনায় পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবুল কাশেম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, পৌর ১২নং ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক ছাত্রনেতা কবির হোসেন মজুমদারসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান মো. সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিপু, পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান তালুকদার, ছাত্রনেতা সাখাওয়াত হোসেন, ইব্রাহিম মুন্সী, এমরান, শাহদাত কাজী, সৌরভসহ পৌর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
