মোহাম্মদ হাবীব উল্যাহ্
শপথ গ্রহণ করলেন হাজীগঞ্জ পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, সংরক্ষিত ৪ জন নারী
কাউন্সিলর ও ১২ সাধারণ কাউন্সিলর। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নির্বাচিত এই জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। আর এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বর্তমান পরিষদের কার্যক্রম শুরু হয়েছে।
এদিন একই সময় ও একই সাথে ফেনী পৌরসভা, রামগঞ্জ পৌরসভা, চৌদ্দগ্রাম পৌরসভা, পরশুরামপুর পৌরসভা ও বরুড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলদের শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে মেয়র, এরপর সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররা একযোগে শপথগ্রহণ করেন। এর আগে গত ৩০ জানুয়ারি উল্লেখিত পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ পৌরসভার শপথ গ্রহণকৃত সংরক্ষিত নারী কাউন্সিলররা হলেন- ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মমতাজ বেগম মুক্তা, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মিনু আক্তার মিন এবং ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের নাজমুন নাহার আক্তার ঝুমু।
সাধারণ কাউন্সিলর পদে শপথ নিলেন ১নং ওয়ার্ডের মাইনুদ্দিন মিয়াজী, ২নং ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সী, ৩নং ওয়ার্ডের মোহাসীন ফারুক বাদল, ৪নং ওয়ার্ডের মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, ৫নং ওয়ার্ডের সুমন তপদার, ৬নং ওয়ার্ডের মোহাম্মদ শাহআলম, ৭নং ওয়ার্ডের কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডের হাজী মো. কবির হোসেন, ৯নং ওয়ার্ডের মো. আজাদ হোসেন, ১০নং ওয়ার্ডের মো. বিল্লাল হোসেন, ১১নং ওয়ার্ডের মো. সাদেকুজ্জামান মুন্সী ও ১২নং ওয়ার্ডের মো. শাহআলম।
এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানকে আনন্দময় ও উপভোগ করার লক্ষ্যে ট্রেনে ভ্রমণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। আর সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলররা মাইক্রোবাস যোগে চট্টগ্রাম যান। মেয়রের সাথে যোগ দেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদসহ শতাধিক রাজনৈতিক নেতাকর্মী, সুধীজন ও গণমাধ্যমকর্মী।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন মিয়াজী, মাসুদ মজুমদার, দপ্তর সম্পাদক জাবের আহমেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্ল্যাহ মৃধা, সামছুজ্জামান মুন্সী ও জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, সাধারণ সম্পাদক আবু ইউসুফ গাজী মোহন প্রমুখ।
সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, এসএম মিরাজ মুন্সী, মনিরুজ্জামান বাবলু, মোহাম্মদ হাবীব উল্যাহ্, শাখাওয়াত হোসেন শামীম, কবির আহেমদ, সাইফুল ইসলাম, গাজী মহিন উদ্দিনসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।
