হাজীগঞ্জ পৌর ৬ ও ৭নং ওয়ার্ড আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন সম্মেলন উপলক্ষে হাজীগঞ্জ পৌরসভার ৬ ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে বধূয়া কমিউনিটি সেন্টারে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও বিকালে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
সভায় নেতাকর্মীদের উদ্দেশে সম্মেলন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ মনোনীত সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন এবং উপজেলা আওয়ামী লীগ মনোনীত সমন্বয়ক কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল মান্নান।
এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সৈয়দ আহম্মদ খসরুসহ পৌর নেতৃবৃন্দ। এ সময় ওয়ার্ড নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র ও সমন্বয়ক কমিটির সদস্যবৃন্দ। পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উদ্দিন খোকা, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহআলম।
পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মজুমদার ও পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা। ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাগু। সভায় পৌর আওয়ামী লীগ এবং পৌর ৬ ও ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দু’টি বর্ধিত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারের শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাসহ সব আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা এবং তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।