হাটিলা পশ্চিমে যুবলীগের স্মরণকালের বৃহত্তম আনন্দ র‌্যালি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্মরণকালের বৃহত্তম আনন্দ র‌্যালি বের করা হয়েছে। ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির লিটনের নেতৃত্বে সোমবার (৩০ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে এই আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে যুবলীগ কর্মীরা অংশ নেয়। এ সময় তাদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে হাজীগঞ্জ বাজার।
ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির লিটনের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসারের সার্বিক ব্যবস্থাপনায় এদিন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলে দলে এসে হাজীগঞ্জ বাজারের আনন্দ র‌্যালিতে যোগ দেয়।
র‌্যালিটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রাফা টাওয়ারের সম্মুখ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশু ও শাখাওয়াত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক জসিম খন্দকার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কবির হোসেন মুন্সী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বেপারী, সদস্য আব্দুল মালেক, খাজা আহমেদ, আকতার হোসেন মোল্লা, কাইয়ুম মোল্লা, মাহবুব ঢালী ও সাজ্জাদুল ইসলাম বাপ্পী উপস্থিত ছিলেন।
এছাড়া যুবলীগ নেতা মো. মামুন, শাহান পাটওয়ারী, জাকির হোসেন, শরিফুল ইসলাম, আবু বকর, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্রলীগ নেতা ইয়াছিন বকাউল এবং ইউনিয়ন ও সব ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক যুবলীগ কর্মী উপস্থিত ছিলেন।
০৭ ডিসেম্বর, ২০২০।