অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে
………………নাছির উদ্দিন আহমেদ
এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলা হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় হানারচর ইউনিয়ন পরিষদের মাঠে সম্মেলন প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। হানারচর ইউনিয়ন আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠনের কোনো জামায়াত-শিবির থাকতে পারে না। ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে যারা আসবে তাদের সবাই সমর্থন করে আগামি পথচলা আরও বেগবান করতে হবে। কমিটিতে যাতে কোন অনুপ্রবেশকারী ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। উদ্বোধকের বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী।
সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত হাজি আ. ছাত্তার রাড়ীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার দের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. মোক্তার মিজি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহাদাত হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ শেখ প্রমুখ।
২য় অধিবেশনে হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের ২৪৪জন ভোটার নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে বিজয়ী করবে বলে তাদের মতামত ব্যক্ত করেন। ব্যানার, পোস্টার, বিলবোর্ডসহ নানাভাবে জানান দিতে পদ-প্রত্যাশী নেতারা প্রচার-প্রচারণা করেছেন।
বিকেলে প্রথম অধিবেশনের শুরুতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা বিশাল মিছিল নিয়ে ত্রি-বার্ষিক সম্মেলন মাঠে যোগ দেন। ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী ছিলেন হাজি আ. ছাত্তার রাড়ী ও হাবিবুর রহমান হাবু ছৈয়াল এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাস্টার তপন কুমার দে ও মকবুল হোসেন মিয়াজী।
এসময় উপস্থিত ছিলেন রাজরাশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাজি মো. হযরত আলী বেপারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রার্থীরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা।
