হাসপাতালে ভর্তি এসি মিজান

সুস্থতার জন্য দোয়া কামনা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মো. মিজানুর রহমানের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে বিভিন্ন আইডি থেকে দোয়া চেয়ে স্ট্যাটাস দেয়া হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মো. মিজানুর রহমানের পরিবার সূত্র জানান, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে সকালে ভর্তি হয়েছেন।
পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর দোয়া কামনা করা হচ্ছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হবে বলে জানানো হয়।

০৮ ফেব্রুয়ারি, ২০২৩।