স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শহরের ১১নং ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে ১১নং ওয়ার্ডের দারুছ সালাম মসজিদ, ট্রাক রোড, মস্তান বাড়ি, লুৎফুর রহমান পাটোয়ারীর বাড়ি সংলগ্ন আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা মাঠ, ভূঁইয়া বাড়ীর সামনে, মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও ঢালির ঘাট এলাকায় পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।
এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, আজ আপনাদের এখানে আমার আসার কথা ছিল না। সফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠানো হয়েছে। এ এলাকায় অনেক রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তার মধ্যে লুৎফুর রহমান পাটোয়ারী ছিলেন সম্মানিত ব্যক্তি। দলমত নির্বিশেষে তাকে সামাজিকভাবে সবাই সম্মান করতো।
তিনি আরো বলেন, সফিকুর রহমান ভূঁইয়ার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারি সেজন্য ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। এ ওয়ার্ডের যেসব সমস্যা আছে আমি তা সমাধান করবো। এত বছর যারা মেয়র ছিল তারা ১১নং ওয়ার্ডের কোনো উন্নয়ন করেনি। তার কারণ আমরা কেন বিএনপি করি সেজন্য। আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাঁদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছি। যে কোনো মূল্যে চাঁদপুর পৌরবাসীর ভোটের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আগামি ১০ অক্টোবর ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, ১১নং ওয়ার্ডে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এ ওয়ার্ডের মানুষ পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হতে পারলে ওই ওয়ার্ডের চিহ্নিত সমস্যাগুলো সমাধান করবো।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফেরদৌস আলম বাবু, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের মীর আনোয়ার হোসেন বাচ্চু, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা আমির উদ্দীন ভূঁইয়া, ছাত্র নেতা সফিউদ্দীন বাবলু, যুবদল নেতা ইউসুব ইউনুস, নয়ন ভূঁইয়া, খোকন দেওয়ান, বারেক ভূঁইয়া, আব্দুল হক বেপারী, হানিফ বকাউল, মাহমুদ খান মুন্না, নাসির উদ্দীন, ইকবাল খলিফা, রুবেল বেপারী, ইউসুব আলী খলিফা, নাজমুল দেওয়ানসহ আরো অনেকে।
৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ১১নং ওয়ার্ডে আক্তার মাঝির গণসংযোগ ও পথসভা
