মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন চার জন করে। জহিরাবাদ ৪ জন ও সুলতানাবাদে ৪ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন।
জহিরাবাদ ইউনিয়নে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও গতকাল শনিবার গোলাম মোর্শেদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। নির্বাচনী মাঠে এখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়া, বিএনপি’র মনোনীত প্রার্থী আকতার হোসেন, স্বতন্ত্র প্রার্থী এ্যাড. খালেদ মোশাররফ ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম।
মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন ৪জন। এরা হলো- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. হাবিবা ইসলাম শিফাত, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম পাটোয়ারীর মেয়ে। বিএনপি মনোনীত প্রার্থী সেলিম সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক খোকন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। আওয়ামী লীগ সমর্থক নাজিম উদ্দিন সোহেল, তিনিও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করবে।
এছাড়া সাধারণ সদস্য পদে মোহনপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডে বিল্লাল হোসেন তপাদার এবং আজহারুল ইসলাম সেলিম। ইসলামাবাদ ইউনিয়নে ১নং ওয়ার্ডে নৃপেন্দ্র চন্দ্র দাস ও ভবতোষ চন্দ্র হালদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফতেপুর পশ্চিম ইউনিয়নে একক প্রার্থী ৩নং ওয়ার্ডে আলমাছ খান বিজয়ী ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রিপন হোসেন বলেন, ২০ অক্টোবর ভোটগ্রহণ। ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন।
৪ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- জহিরাবাদে ৪ ও সুলতানাবাদে ৪ চেয়ারম্যান প্রার্থী লড়বে
