৮নং ওয়ার্ডে জিল্লুর রহমান জুয়েল গণসংযোগ ও উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল ৮নং ওয়ার্ডে দিনভর উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। শনিবার (৩ অক্টোবর) গুয়াখোলা প্রাথমিক বিদ্যালয় মাঠ, কোড়ালিয়া রোডের হালিম শেখের বাড়ি, প্রাথমিক বিদ্যালয় মাঠ, সাহা বাড়ি উঠান বৈঠকে বক্তব্যে তিনি বলেন, একই ঠিকাদার বার-বার পৌরসভার কাজ পাচ্ছে, এরা কারা? কোন দলের লোক? সিন্ডিকেটের কারণে একই লোক বার-বার কাজ পান। আপনার সিদ্ধান্ত নিবেন ১০ অক্টোবর, সিন্ডিকেট থাকবে কি থাকবে না।
তিনি আরো বলেন, পৌরসভা নাগরিক সুবিধা দিবে আপনারা নাগরিক হিসেবে পৌর ট্যাক্স প্রদান করবেন। কিন্তু আপনারা কি সঠিকভাবে নাগরিক সেবা পেয়েছেন। আমাকে নির্বাচিত হবার একটিবার সুযোগ দেন। আপনাদের কাক্সিক্ষত পৌরসভা উপহার দিব। আমি নির্বাচিত হলে পৌরসভার সব নাগরিকের মেয়র হিসেবে কাজ করবো কোন দলের মেয়র হিসেবে নয়। আপনারা আমার কথার উপর ভরসা রাখবেন। আমি যা করতে পারবো, তাই বলছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কাউন্সিলর প্রার্থী অ্যাড. হেলাল হোসাইন, মহিলা কাউন্সিলর প্রার্থী ফরিদা ইলিয়াস, আওয়ামী লীগ নেতা রাজ্জাক সর্দার, হারুন পাটওয়ারী প্রমুখ।
গতকাল শনিবার কোড়ালিয়া রোড সামছুল পাটোয়ারীর বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কোড়ালিয়া রোড শেষ অংশ, সাহা বাড়ি, গুয়াখোলা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, সিএনজি স্ট্যান্ড, নিশি রোড লতিফ খান বাড়ি, ঘোষ পাড়া, আদর্শ মুসলিম পাড়া, মহিলা কলেজ রোড বৈশাখি ভিলা ও বিদ্যুৎ শ্রমিক লীগের সাথে বৈঠক করেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
৪ অক্টোবর, ২০২০।