৩য় ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত


প্রেস বিজ্ঞপ্তি
তিন দিনব্যাপী ৩য় ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট কুর্মিটোলা গলফ কোর্সে শেষ হয়েছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদসহ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও নারীসহ তিন শতাধিক গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে উইনার হন মেজর গোলাম মওদুদ (অব.) এবং রানার আপ হন এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক। টুর্নামেন্টের লেডিজ উইনার হওয়ার গৌরব অর্জন করেন ফাতেমা মতিউর ও জুনিয়র গ্রুপে উইনার হওয়ার গৌরব অর্জন করে সাজিদুল ইসলাম।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবত প্রধান অতিথি হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেয়িার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম, পরিচালক (প্রশাসন) মোহাম্মদ ইমরান হোসেন, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামদিুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লে. কর্নেল মো. আবদুল বারি (অব.) এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩ অক্টোবর, ২০১৯।