
চাঁদপুর ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরীর উদ্যোগে
শওকত আলী
চাঁদপুর ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরীর উদ্যোগে সদর উপজেলাসহ সব কয়টি উপজেলায় ৬ শতাধিক গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়াম মার্কেটে চাঁদপুর ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরী কার্যালয়ে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
চাঁদপুর ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরীর পরিচালক মো. সাহাবুদ্দিন ভূঁইয়া, সায়মন আহমেদ, সাইফুল ইসলাম শিমুল, সোহেল হোসেন, মুশিউর রহমান, জাহিদ হাসান, ইলিয়াস, মাহফুজুর রহমান বুলুসহ সব পরিচালকরা উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
প্রতিষ্ঠানটি আগামি ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদরসহ সব উপজেলার গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করবে।
পরিচালক মো. সাহাবুদ্দিন ভূঁইয়া জানান, চাঁদপুর ইসলামিক পাঠাগার এন্ড লাইব্রেরী উদ্দেশ্য হচ্ছে মানবতার মুক্তির কল্যাণে কুরআন সহী সুন্নাহ্র দাওয়াতি কাজের পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করাই এই সংস্থার লক্ষ্য।
এই সংস্থাটি ইফতার সামগ্রী বিতরণ, বিধবাদের জন্য ঘর নির্মাণ, ঈদ সামগ্রী বিতরণ, কোরবানীর গোশত বন্টন, ফিতরা ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এছাড়া যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থেকে ভালো কাজের বাস্তবায়ন করা এই সংগঠনের মূল আদর্শ ও উদ্দেশ্য। সংস্থা থেকে ফ্রি বই পড়ার সুযোগ সৃষ্টি, বিনামূল্যে বই বিতরণ করা হয়ে থাকে।
