কেন্দ্রিয় আ.লীগ নেতা’র মাতৃবিয়োগ : কচুয়ার নেতৃবৃন্দের শোক

কচুয়া ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় উপ-কমিটির প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কচুয়ার কৃতী সন্তান ইঞ্জিনিয়ার মো. নাজমুল হোসেন জনির মা লাল বানু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে হয়েছিলো প্রায় ৮৫ বছর।
এদিকে গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শোষ মরহুমার লাশ কচুয়া উপজেলার পাথৈর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাজমুল হোসেন জনির মায়ের মৃত্যুতে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাংসদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আাইয়ুব আলী পাটওয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আব্দুল খালেক, সাচার ইউপি চেয়ারম্যান মো. ওসমান গনি মোল্লা, পাথৈর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম কবীরসহ নেতৃবৃন্দ মরহুমার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।