মতলব দক্ষিণে আলোচনা সভা ও ইফতার

প্রিন্সিপাল আ. রব ফাউন্ডেশনের

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে প্রিন্সিপাল আ. রব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকেলে স্থানীয় জেএফসি রেস্টুরেন্টে আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও ওসমানী মেডিকেল কলেজের প্রফেসর ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকিরের পরিচালনায় বক্তব্য রাখেন আদর্শ স্কুল মতলবের সভাপতি মো. তাফাজ্জল হোসেন দেওয়ান, ১৩নং ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক এমদাদ হোসেন খান, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহগিয়াস, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মামুন মৃধা, মাইটিভির মতলব দক্ষিণ প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াসিন প্রধানীয়া, মতলব নিউ হোস্টেল জামে মসজিদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল আব্দুর রব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধনারপাড় দারুল ইসলাম ইয়াতিমখানার সদস্য আ. রব। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজারের ব্যবসায়ী মো. মোস্তফা মিয়া। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।