মানিকগঞ্জের জাসদ নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে চাঁদপুর জেলা জাসদের শোক

মানিকগঞ্জের গণমানুষের নেতা, জাসদ স্থায়ী কমিটির সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে ভুগছিলেন।

তাঁর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি
২৬ জুন ২০১৯