কচুয়া ক্যামব্রিয়ান স্কুলে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


কচুয়া ব্যুরো 
কচুয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ও ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও মাহবুব আলমকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়।
একই দিনে কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের কৃতী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এনটিভিকিউএফ সেলের বিশেষজ্ঞ ড. মো. শাহ আলম মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কচুয়া থানা অফিসার ইনচার্জ ওয়ালী উল্যাহ, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদার, পরিচালক ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, পরিচালনা পর্ষদের সদস্য ইলিয়াছ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২৯ সেপ্টেম্বর, ২০১৯।