আল-আমিন এতিমখানার ছাদ ধসে আহত খোঁজ-খবর নিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

শাহ আলম খান
মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি কমপ্লেক্সের আল-আমিন এতিমখানার ভবনের ছাদ ধসে আহত শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক ও শিক্ষার্থীদের বর্তমান অবস্থার কথা জানেন এবং তাদের সাথে কথা বলেন বিভাগীয় কমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
এর আগে বিভাগীয় কমিশনার শহরের বড় স্টেশন মোলহেড, চাঁদপুর কালেক্টরেট স্কুল এণ্ড কলেজ, কালিবাড়ী এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সার্কিট হাউজে মতবিনিময় করেন।