চাঁদপুরে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

dav


স্টাফ রিপোর্টার
চাঁদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বর্নাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিকে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি রাস্তায় বেড় হতে চাইলে পুলিশ বাঁধা প্রদান করে।
র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাড. সলিম উল্যাহ সেলিম বলেন, দেশে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। এ সরকার ক্ষমতার লোভে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। স্বাধীন দেশে একটি ছাত্র সংগঠন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছে না, পুলিশ বাঁধা দিচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীকে বিনা অপরাধে জেলে আটকে রেখে মারার পরিকল্পনা করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। অচিরেই তাকে মুক্তি দিতে হবে। আজকে ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে শপথ নিতে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, এই সরকার প্রত্যেকটি সেক্টর কে দুর্নীতির আখড়া বানিয়েছে। দেশের মানুষ আজ না খেয়ে রাস্তার পাশে শীতে কষ্ট পাচ্ছে। আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগরা জনগণের টাকা নিয়ে হরিলুট খেলছে। দেশের একটি মানুষও আজ ভালো নেই। মধ্যরাতে নির্বাচনের সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হবে না।
জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, সাবেক যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, আবু হানিফ কাকন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, চাঁদপুর সরকারি ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিব, সাধারণ সম্পাদক জিসান আহমেদ মুরাদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।