প্রেস বিজ্ঞপ্তি
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক এইচএম হারুন অর রশিদের উপর হামলায় তীব্র নিন্দা প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রিয় কমিটি।
বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ শওকত হোসেন সানু সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদকে হত্যার উদ্দেশে গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে পৌনে ৪টায় উপজেলা সদরের মার্কেন্টাইল ব্যাংকের সামনে দুটি মাইক্রোযোগে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় প্রথমে চাঁদপুর ও পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কৃষক লীগ নেতা হারুনের উপর এ সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং এই হামলার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।
