
কচুয়া ব্যুরো
কচুয়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পৌরসভার শহীদ সরকারি স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার, প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতির, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ স্লোগানে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
