আষ্টা বাজারের ব্যবসায়ী সেলিম মুন্সির দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
বিশিষ্ট ব্যবসায়ী ও আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোশারফ হোসেন সেলিম মুন্সি (৬৫) শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। যোহরের নামাজের পর মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এসএম মোশারফ হোসেন সেলিম মুন্সির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন আমার ছোট ভাই মোশারফ হোসেন সেলিম মুন্সি (৬৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে, ভাই-বোন ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ রেখে গেছেন। সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন।
মরহুমের জানাজার আগে স্মৃতিচারণ করেন আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন. মরহুমের ছোট ভাই মাও. আনোয়ার হোসেন, প্রতিবেশী মাও. আবু জাফর চাঁদপুরী। তারা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান।
জানাজায় উপস্থিত ছিলেন দৈনিক ইলশেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেন, আষ্টা বাজার ব্যবস্থাপনা কমিটি সহ-সভাপতি মো. কাউছার হামিদ বাবু, শিক্ষক দেলোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল হাদি, হাবিবুর রহমান পাটওয়ারী, মীর মোশাররফ, আক্তার হোসেন, মামুন হোসেন রাব্বানী প্রমুখ।
মরহুমের জানাজা ও দোয়া পরিচালনা করেন সুবিদপুর দরবার শরীফের পীরজাদা মাও. জাহিদুল ইসলাম।
৪ অক্টোবর, ২০২০।