মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের ফরিদগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ফরিদগঞ্জে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী।

চাঁদপুর জেলা সেক্রেটারী মাও. জিল্লুর রহমানের পরিচালনায় ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক মাও. সফিকুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রিয় সেক্রেটারি জেনারেল মাও. মো. সালাহ উদ্দিন, কেন্দ্রিয় সহ-সভাপতি মাও. ফখরুল ইসলাম, নবগঠিত ফরিদগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাও. আব্দুল্লাহ, সহ-সভাপতি মাও. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও. মো. খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক মাও. সাইফুদ্দিন বেলালী, সাংগঠনিক সম্পাদক মাও. মো. নজির আহমাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. মো. সোহরাব হোসেন, অর্থ-সম্পাদক মাও. মো. মাহবুব আলম, প্রচার সম্পাদক মাও. মো. হাবিবুর রহমান।

এ সময় ফরিদগঞ্জের বিভিন্ন আলিম ও ফাজিল মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ অক্টোবর, ২০২০।