মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের সব থেকে বড় এবং শক্তিশালী রাজনৈতিক দল আখ্যায়িত করে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরকার মো. আলাউদ্দিন বলেছেন, আগামি দিনে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ হবে আদর্শ ও নীতির সংগঠন। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সমন্বয়ে দলকে সুসংগঠিত করা হবে।
বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরকার মো. আলাউদ্দিনকে ছেংগারচর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দ্যেশে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক খান, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ইবনাল মঈন আহমেদ রিপন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন ঢালী খোকন, আমিনুল ইসলাম আমিন, আনোয়ার হোসেন আকাশ, শরীফ উল্লাহ সরকার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইদুল ইসলাম লিটন, ফয়েজ আহমেদ ফাকাসহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সরকার মো. আলাউদ্দিনকে ছেংগারচর পৌর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
০৩ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তর আ.লীগের যুগ্ম-আহ্বায়ক সরকার মো. আলাউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
