কচুয়ায় বিজ্ঞান মেলা উপলক্ষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

আহসান হাবীব সুমন
‘কৃষি জমির বিজ্ঞানসম্মত ব্যবহার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়া ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা (উভয় গ্রুপে) শ্রেষ্ঠত্ব অর্জনকারী আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও জুনিয়র গ্রুপ স্কুল শাখায় রানারআপ কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানা, কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কচুয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মোশারফ হোসেন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রভাষক মাইনুর আক্তার।
০৩ ডিসেম্বর, ২০২০।