মতলব উত্তরে বসত ঘর আগুনে ভস্মীভূত

 

৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত আব্দুল হাকিম ঢালীর ছেলে প্রবাসী নজরুল ইসলাম ঢালী (৩৫) এর একটি বসত ঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতিসাধন হয় বলে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম দাবি করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, আদুরভিটি গ্রামের প্রবাসী নজরুল ইসলামের বসতঘরে ঘটনার গত শুক্রবার রাত পৌনে ১২টায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে।
কান্নাজড়িত কণ্ঠে রোকসানা বেগম বলেন, আমি আমার শাশুড়িকে আনতে ননদের বাড়িতে যাই, রাতে ঐ বাড়িতে থাকা অবস্থায় ফোনের মাধ্যমে জানতে পারি আমার বসত ঘরে আগুন লেগেছে, এসে দেখি আমার সব শেষ। এতো কষ্টের জমানো অর্থ দিয়ে বাড়িটা নির্মাণ করেছিলাম। আগুনে বাড়ি ও বাড়ির মালামাল সব পুড়ে চাই হয়ে গেছে। স্বর্ন অলংকার, ফ্রিজ, টিভি, নগদ ৪০ হাজার টাকা, আলমারি, খাটসহ প্রায় ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জীবনে এই অর্থ আর পূরণ হবার নয়।
ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিল শাহাদাৎ হোসেন খোকন ঢালী ঘটনাস্থল পরিদর্শনে এসে বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা পাওয়ার ব্যবস্থা করে দিবেন বলে দেয়ার আশ্বাস দেন।
১৭ জানুয়ারি, ২০২১।