ফরিদগঞ্জ পৌর নির্বাচনে নৌকার নির্বাচনী প্রচারণায় যুবলীগের পথসভা

আবু তালেব সরদার
গত মঙ্গলবার সকাল ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সমর্থনে ফরিদগঞ্জ পৌর এলাকায় ও বাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নৌকার পক্ষে গণসংযোগ ও এক পথসভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ নেতা হাজি শফিক, কামরুজ্জামান সবুজ ও আকবর হোসেন মনির নেতৃত্বে এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তসলিম উদ্দিন, কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক হারেছ হোসেন সাগর, সদস্য মহিউদ্দিন খোকা, জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান টুটুলসহ ফরিদগঞ্জ পৌরসহ ১৬টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা আগামি ১৪ ফেব্রুয়ারি নৌকা প্রতীকের পক্ষে কাজ করার দৃঢ় মত ব্যক্ত করেন।
১১ ফেব্রুয়ারি, ২০২১।