২৭ বছরে পদার্পণ করছে ‘সাপ্তাহিক হাজীগঞ্জ’

এস এম চিশতী
‘সংবাদপত্র থাকবে নিরপেক্ষতা, বাস্তবমুখিতা দেশ ও জাতির প্রতি কর্তব্যবোধ। সংবাদপত্রে নীতিহীন সংবাদ পরিবেশন কোনো দেশের কল্যাণ আনতে পারে না বরং ক্ষতিকর। মৌলিক কথা হচ্ছে সংবাদপত্র হলো সমাজের দর্পণ। আর সেই সমাজের দর্পণ যারা পরিচালনা করবে তারাসহ পাঠকরা যেনো দেশপ্রেমে উদ্বুদ্ধ ও মানবতাবোধ সৃষ্টি হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারে এ রকম চিন্তা চেতনা থেকেই ২৬ বছর আগে ‘সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা’ আত্মপ্রকাশ করে। দীর্ঘ ২৬ বছর সাধারণ মানুষের কল্যাণমুখী সংবাদ পরিবেশন এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে পত্রিকাটি আজ ২৭ বছরে পর্দাপণ করছে।
মূলত সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকাকে ঘিরেই হাজীগঞ্জ প্রেসক্লাব সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার মাধ্যমে যাদের সাংবাদিকতার হাতে খড়ি, তারা আজ বাংলাদেশের প্রথম সারির পত্রিকায় সুনামের সাথে কাজ করছেন আর এজন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন ‘সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশককে।
ঠিক এরকম সুন্দর স্বপ্ন বাস্তবায়নে ‘সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক হিসাবে, যে মহান মানুষটি দিক নির্দেশনা দিয়ে থাকেন তিনি হচ্ছেন, বহু সংগঠনের একজন সফল সংগঠক, বিশিষ্ট শিক্ষা গবেষক, শিক্ষাবিদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আহমাদ আলী পাটওয়ারী ওয়াক্ফ এস্টেটের মুতাওয়াল্লী ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা ২৭তম বছরে পর্দাপণে যারা এ পত্রিকাটির সাথে সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ, পরিচালক মহিউদ্দিন আল আজাদ, প্রধান সম্পাদক অধ্যাপক এস এম চিশতী, নির্বাহী সম্পাদক গাজী মহিনুদ্দিনসহ পত্রিকা পাঠকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মো. আলমগীর কবির পাটওয়ারী।
তিনি বলেন, সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকাটি প্রকাশের পর গত দুই যুগ সময়ের বেশি এ দীর্ঘ পথ-পরিক্রমায় পত্রিকাটি তার স্বতন্ত্রতা ধরে রাখতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। সম্প্রতি করোনাকালীন সময়ে পত্রিকাটি প্রকাশের মাধ্যমে জন সচেতনতা সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রেখে প্রকাশনা অব্যাহত রয়েছে। আগামী দিনেও সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকাটির সুন্দর পথচলায় সর্ব মহলের পাঠক পত্রিকার সাথেই থাকবেন এ প্রত্যাশা রাখছি।
সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা ২৭তম বছর পদার্পণে কথা হয় হাজীগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদের সাথে। তিনি বলেন, বিভিন্ন পত্রিকায় অনেক সময় অনেক ঘটনা আসে সেসব রিপোর্ট পড়ে সাথে সাথে আমরা অনেক অসহায় মানুষের পাশে যেমন দাঁড়াই, আবার অন্যায় ঘটনা ঘটলে তার প্রতিকারও করতে পারি। অনেক দোষী ব্যক্তিকে শাস্তি দিতে পারি এবং দিয়ে থাকি। ইতোমধ্যে সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকায় সাধারণ মানুষের কল্যাণমুখী কয়েকটি সংবাদ পরিবেশনা আমাকে মুগ্ধ করেছে। এ রকম বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা পরিবারকে ধন্যবাদ জানাই।
সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা ২৭তম বছর পদার্পণে অনুভূতি জানতে কথা হয় হাজীগঞ্জ পৌরসভার গণমানুষের নেতা, পৌর মেয়র আ.স.ম. মাহাবুব-উল আলম লিপনের সাথে। তিনি বলেন, মানুষের উন্নয়ন, সামাজিক আন্দোলন, সন্ত্রাস, দুর্নীতি, মাদকমুক্ত সমাজ, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন বন্ধে ও নারী অধিকার বাস্তবায়নসহ নানামুখী বিচিত্র সংবাদ অর্থাৎ অনেক যুগান্তকারী অজানা বিষয়সহ আগামী দিনেও সত্যের সন্ধানে নির্ভীক থেকে নির্যাতিত, নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখার- প্রত্যাশা রইলে সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকা পরিবারের কাছে।

১০ মে, ২০২১।