কচুয়া ব্যুরো
কচুয়ায় জুয়া খেলা অবস্থায় ৯ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে উপজেলার সাচার বাজারের মো. কবির হোসেনের ৭ তলা বাড়ির তৃতীয় তলা থেকে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়ারিকে আটক করেন।
আটকরা হচ্ছেন- বিতারা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলাম, স্বপন মিয়া, সফিউল্লাহ, সাচার ইউনিয়নের হাতিরবন্দ গ্রামের জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম ও রুহুল আমিন, নয়াকান্দি গ্রামের আনোয়ার হোসেন, রাজারামপুর গ্রামের মো. স্বপন এবং সাচার গ্রামের মো. আক্কাছ।
পুলিশ এ সময় নগদ ৬ হাজার ৫শ’ ৪ টাকা ও জুয়া খেলার সামগ্রী প্লেইং কার্ড জব্দ করে। পরদিন ৯ জুয়ারিকে মামলা দিয়ে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হয়।
৩১ জুলাই, ২০২১।
