শেখ কামালের জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা ও ফুটবল একাডেমির মিলাদ

জের সাথে ছবি – ৫

ফরিদগঞ্জ ব্যুরো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা এবং ফুটবল একাডেমির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল একাডেমির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসময় মিলাদ ও দোয়া উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাধক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ ফুটবল একাডেমির পরিচালক আহমদউল্যা শুকু ও জিয়াউর রহমান জিয়া।
মিলাদ ও দোয়া পরিচলনা করেন হাফেজ মাওলানা আব্দুল কাদের।
০৭ আগস্ট, ২০২১।