মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপ্রধানে রোববার (২৪ অক্টোবর) দুপুরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, আলোচনা সভা, দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ.ন.ম মফিজুর রহমান।
সভাপ্রধানের বক্তব্যে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির অনুকরণীয় ও অনুসরণীয়, বিনয়ী ও নম্র ব্যক্তিত্ব। তিনি উত্তম চরিত্র ও মহানুভবতার একমাত্র আধার। তিনি পিতা-মাতা, ছাত্র-শিক্ষক, স্বামী-স্ত্রী, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সবার অকৃত্রিম শিক্ষণীয় আদর্শ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর দেখানো পথ ও মত অনুসরণ ও অনুকরণ করলে আমরা সবাই সফলতা অর্জন করতে পারবো।
এ সময় আরো বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য সালাউদ্দিন ফারুক মামুন, বিদ্যোৎসাহী সদস্য মো. শাহজামাল, অভিভাবক সদস্য এস.এম আকতার হোসেন, সহকারী অধ্যাপক মোরশেদ আলম মজুমদার, সহকারী অধ্যাপক মো. সেলিম, অনুষ্ঠানের আহবায়ক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, লাইব্রেরিয়ান ফয়েজ আহমেদ, সহকারী লাইব্রেরিয়ান শেখ মো. মিজানুর।
কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক তৌহিদা আক্তারের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. নাহিদুল ইসলাম, নাতে রাসূল (সা.) পেশ করেন শিক্ষার্থী মো. আজাদ হোসেন ও সুমাইয়া আক্তার। এসময় কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২৫ অক্টোবর, ২০২১।
