কচুয়া ব্যুরো
কচুয়ায় নিখোঁজের ৪ দিন পর আ. জব্বার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২১ আগস্ট) উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আ. জব্বার (৫৫) এর অর্ধগলিত লাশ জয়নগর গ্রামের বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, সকাল ৯টার সময় গ্রামবাসী আ. জব্বারের অর্ধগলিত লাশ বিলের মধ্যে হাসিম নামে এক কৃষক ভাসমান অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দীন ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আ. জব্বার একজন সহজ-সরল লোক ছিল। ১৭ আগস্ট রাত ৮টা থেকে আ. জব্বার নিখোঁজ হয়। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়ছে। পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
২২ আগস্ট, ২০২২।
