উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাচনে সেক্রেটারী পদে লড়ছেন যুগ্ম-সচিব হাবিব

ফরিদগঞ্জ ব্যুরো
আগামি ৪ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকাস্থ উত্তরা অফিসার্স ক্লাবের ২০২৩-২৪ এর নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদগঞ্জে কৃতী সন্তান, সরকারের যুগ্ম-সচিব হাবিবুর রহমান। তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত মো. হাবিবুর রহমান ‘দক্ষ মানুষের বিকল্প নাই’ এ শ্লোগান সামনে রেখে সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাবের উন্নতি সাধনে কাজ করাা প্রত্যয় ঘোষণা করেছেন।
উত্তরা অফিসার্স ক্লাবের যুগ্ম কোষাধ্যক্ষ হাবিবুর রহমান বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের নির্বাহী সদস্য, ঢাকাস্থ চাঁদপুর অফিসার্স কল্যাণ সমিতির সহ-সভাপতি, ঢাকাস্থ উত্তরা চাঁদপুর সোসাইটির সহ-সভাপতি, বাংলাদেশ ক্লাবের সদস্য, ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য ও লিজেন্ড ক্লাবের সদস্য। এছাড়া তিনি জাইকা এলামনাই এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি, উত্তরা ১৪নং সেক্টর সমিতি ও চাঁদপুর জেলা সমিতির আজীবন সদস্য।
যুগ্ম-সচিব হাবিবুর রহমান ৮নং সেক্টর কমান্ডার লে. কর্নেল আবু ওসমান চৌধুরী (অব.) স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংগঠনিক দক্ষতা অর্জন করতে সক্ষম হন। তিনি আগামি ৪ মার্চের উত্তরা অফিসার্স ক্লাবের নির্বাচনে ক্লাব আইডি নং-১১৭ এ সবার সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন।

১৫ ফেব্রুয়ারি, ২০২৩।