মোহাম্মদ হাবীব উল্যাহ্
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাজীগঞ্জ বাজারে নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গত শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক ও বাজারের অলি-গলিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে মধ্য বাজারস্থ হাজীগঞ্জ প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এসময় তিনি নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সদস্য খালেদুর রব মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী সেলিম, অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক সেলিম, ইকবালুজ্জামান ফারুক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল গাজী।
এসময় মুক্তিযোদ্ধা আবুল কালাম, পৌর প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, কাউন্সিলর মো. শাহ আলম, সুমন তপদার, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, ইকবাল মজুমদার, আরিফ মজুমদার, সোহরাব পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, প্রকৌ. নিশান রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাজন চন্দ্র সাহা, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদি হাছান রাব্বিসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৪ ডিসেম্বর, ২০২৩।
