চাঁদপুর আদালতে হাজির দিলেন জেলা বিএনপির আহ্বায়কসহ নেতাকর্মীরা


স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের আদালতে হাজিরা দিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের আদালতে এসটিসি ৭৩/১৬ মামলায় হাজিরা দেন। ২০১৫ সালে ঘোষেরহাট এলাকার বসু পাটওয়ারী বাড়ির সামনে ও সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন এলাকায় গাড়ি পোড়ানো মামলায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্লা সেলিম, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন পুলিশ বাদী হয়ে। সেই মামলায় নেতাকমীরা নিয়মিত হাজিরা দিচ্ছেন।
বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর আদালতে আসলে বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা এসে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।
আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুল্লাহ হিল বাকী, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন, অ্যাড. আঃ রহিম পরান, অ্যাড. মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরামসহ আইনজীবীরা।