
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করায় বর্ণাঢ্য এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
পৌরসভার উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌরভবনের সামনে থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে পূনরায় হাজীগঞ্জ পৌরভবনে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আসম মাহবুব উল আলম লিপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র-১ রায়হানুর রহমান জনি, প্যানেল মেয়র-২ শুকু মিয়া, ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান, আলাউদ্দিন মুন্সী, মোহাম্মদ জাহিদুল আজহার, রিটন চন্দ্র সাহা, এমরান মুন্সী, মো. আজাদ হোসেন, পৌর সচিব মোহাম্মদ নূর আজম বিন আখতার, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য সোহাগ আহম্মেদ মাঈনু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের আদনান, কাজী কবির হোসেন, কাজী মনির হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যা মৃধা, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাধাকান্ত দাস রাজু, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলামসহ পৌর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
