জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদে কচুয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 

এম সাইফুল মিজান :

দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদে কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গত শুক্রবার বিকেলে বিতারা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে গতকাল শনিবার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে শুরু হওয়া মিছিলটি মাঝিগাছা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওই বিদ্যালয়ে এসে পুনরায় শেষ হয়।

পরে কচুয়া উপজেলা ছাত্রলীগের সদ্যবিদায়ী জনপ্রিয় সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়ের জন্মদিন উপলক্ষে মোমবাতি ও বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, উপজেলা যুবলীগের সহÑসভাপতি ও মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজীব আহমেদ রাজু।

এসময় উপজেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, ইউনিয়ন ছাত্রলীেেগর সভাপতি সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মিঞা মো. জাফরসহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।