মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনে ৩ সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক

Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার :
চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলার ৪র্থ দিনে বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় মাঠে পর্যাপ্ত মানুষের সমাগম ঘটেছে। সন্ধ্যায় বিজয় মঞ্চে বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় পর-পর ২টি সাংস্কৃতিক সংগঠন ও একটি নাট্য সংগঠন তাদের কার্যক্রম দর্শকদের সম্মুখে তুলে ধরেন।
প্রথমেই মতলবের বাংলার মা সাংস্কৃতিক সংগঠন আশিক কবিরের একক সংগীত সন্ধা অনুষ্ঠিত হয়। এতে আশিক কবির বেশ কিছু জনপ্রিয় দেশের গান পরিবেশন করেন। তাকে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন শুভ্র রক্ষিত, রাজিব চৌধুরী ও এমএইচ বাতেন।
পরে নবজাগরণ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসকে সুদীপ তন্ময়ের সার্বিক পরিচালনায় সংগীত পরিবেশন করেন নাজমুল সুমন, মুক্তা বেগম, রানা দেবনাথ, নন্দীতা দাস, বাবলী দাস, কমল চক্রবর্তী, সুরঞ্জিত কর, অন্তরা সরকারসহ আরো অনেকে। যন্ত্র সংগীতে ছিল সৈকত মজুমদার সিজার, আফছার বাবু, অকি ও কামাল।
সবশেষে জয় বাংলা নাট্যদলের পরিবেশনায় ও তরুণ লেখক জসীম মেহেদীর রচনায় ‘সংকেত’ নাটক মঞ্চস্থ হয়। মেহেদী হাসান জীবনের নির্দেশনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- রাজীব সাহা, রনি আলম চৌধুরী বাপ্পী, ইমরান হেসেন, ফারজু, দীপা, আলভী, খুশি, শাজাহান, জুয়েল খান, সাকিব, ফিরোজ, আফসার বাবু, মারজান, শাকিল, আরিয়ান, ফারদীন, সজিব ও মেহেদী হাসান জীবন।
পর-পর ৩টি সংগঠনকে বিজয় মেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণ, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসীন পাঠান, মহাসচিব হারুন আল রশীদ, সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার, মাঠ ও মঞ্চ পরিষদের আহ্বায়ক ইয়াহিয়া কিরণ, যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আমির উদ্দীন ভূঁইয়া মন্টুসহ কর্মকর্তাবৃন্দ।