কলাকান্দা ৭নং ওয়ার্ডে প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো :
আগামি ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে কলাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রস্তুতি সভা করা হয়।।
গত ৩১ অক্টোবর বিকেলে হানিরপাড় মাজার সংলগ্ন মাঠে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাকান্দা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছোবহান সরকার সুভা।
৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মোজাম্মেল ফকিরের সভাপতিত্বে ও ইউপি সদস্য আবদুল হালিম জীবনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা।
সভায় আরো বক্তব্য রাখেন ডা. আবু মুসা, সফিকুল ইসলাম, ৭নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রসূল প্রধান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব শ্যামল চন্দ্র, উদ্যোক্তা আবদুল বাতেনসহ নেতৃবৃন্দ।
কলাকান্দা ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মতলবের জনগণের প্রত্যাশা পূরণে শতভাগ সফল এবং নির্বাচনী ওয়াদা ও পূরণ করেছেন। তিনি আমাদের মতলবের জনসাধারণকে অনেক কিছুুই দিয়েছেন। যা আমরা কল্পনাও করতে পারেনি।
তিনি আরো বলেন, মন্ত্রী মহোদয় স্বপ্ন দেখেন মতলবের মানুষকে নিয়ে। মতলবকে মিনি সিঙ্গাপুর সিটিতে রূপান্তরিত করতে। সেই লক্ষ্যে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।