মতলব উত্তরে জাতীয় যুব দিবসে র‌্যালি, ঋণ বিতরণ ও আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো :
‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় যুব দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে যুব র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ হোসেন। সঞ্চালনা করেন ক্রেডিট সুপারভাইজার মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সায়েদুল আলম। পরে ৬ জন যুবক-যুবতীকে ঋণের চেক প্রদান করা হয়।