মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০১৮ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসারের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশ্রাফী।
নির্বাচনে ৯ প্রার্থীর মধ্যে ৪ জন সর্বোচ্চ ভোট পেয়ে অভিভাবক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ৩৩৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. আলী হোসেন, ৩০২ ভোটে পেয়ে দ্বিতীয় তাজুল ইসলাম, ২৯৯ ভোট পেয়ে তৃতীয় কামরুজ্জামান মিয়াজী ও ২৯০ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন কাজী মো. ইয়াছিন।
এর আগে এ দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ১ হাজার ৩শ’ ৯ জন ভোটারের মধ্যে ৬শ’ ৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অভিভাবক সদস্য নির্বাচনে একজন ভোটার ৪ প্রার্থীকে ভোট দিয়েছেন। এর মধ্যে ৬২৪ ভোট বৈধ ও ২৫ ভোট বাতিল হয়।
নির্বাচনে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আলো রানি সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরি, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাউনটেন্ট মো. রফিকুল ইসলাম।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে থানা উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদনী ও একেএম হাসান মাহমুদ কবিরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামরুল আহমেদ পাটওয়ারীসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
