কচুয়া ব্যুরো
‘ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানে কচুয়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলা ভূমি অফিসসহ সব ইউনিয়ন ভূমি অফিসে স্মার্ট সেবা চালু করা হয়েছে। ফলে ভূমি অফিসে না এসে এ্যাপস ব্যবহার করে মোবাইলের মাধ্যমে সব সেবা গ্রহণ করতে পারবে। সরকারের বেদখলকৃত জমি উদ্ধার করার নির্দেশ প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব।
২৩ মে, ২০২৩।
