কচুয়া রহিমানগর লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের বার্ষিক মহাসম্মেলনের প্রস্তুতি সভা

আহসান হাবীব সুমন :
কচুয়া উপজেলার রহিমানগর অবস্থিত ঐতিহ্যবাহী লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আগামি ২২ ও ২৩ ডিসেম্বর ২ দিনব্যাপী ২৬ তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের মিলনায়তনে বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাও. শাহ মো. মেছবাহুল ইসলামী লতিফীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোহট দক্ষিণ ইউপি সাবেক চেয়ারম্যান আমির হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাশাপুর দারুসুন্নাত হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মীর হোসেন পাটওয়ারী প্রমুখ।
প্রস্তুতি সভায় বক্তারা, ঐতিহ্যবাহী লতিফিয়া এনামিয়া কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন সফল করা ও উপস্থিত থাকার জন্য এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানান। মহাসম্মেলনের ১ম দিনে আমন্ত্রিতরা হলেন- বাংলাদেশ নুরীয়া আঞ্জুমানে রজবীয়া চেয়ারম্যান মোফাচ্ছেরে কোরআন আবুল কাশেম নুরী, ঢাকা বাড্ডা কামিল মাদ্রাসার মুহাদ্দিছ বদিউল আলম সরকার ও চট্টগ্রাম চিপাতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিছ ইফসুপ আল কাদেরী।
২য় দিনে আমন্ত্রিতরা হলেন- ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মো. হেলাল উদ্দিন, ফেনী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাছান, চট্টগ্রাম মীরসরাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ এশরামুল হক, বরুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলী আকবর ফারুকী। বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করবেন বহু দ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ হাফেজ মাও. শাহ মো. মেছবাহুল ইসলামী লতিফী।