কচুয়ায় ফলজ ও বনজ বৃক্ষরোপণের উদ্বোধন

ফয়সাল আহমেদ
কচুয়ায় বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) উপজেলা পরিষদের বিভিন্ন সাথে উপজেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে এসব চারা রোপণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, সমাজসেবা অফিসার মো. নাহিদ ইসলাম, বিএডিসি কর্মকর্তা আব্দুর রহিমসহ অন্যরা।

০১ নভেম্বর, ২০২২।