হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া। গতকাল শনিবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়ার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। যে দলটি আসন্ন একাদশ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। মনোনয়নপত্র জমাদানকালে সময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাসেম।
মনোনয়পত্র জমাকালে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে হাতপাখা প্রতীকের নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ আব্দুল আলীম মাস্টার, যুগ্ম-আহ্বায়ক মাস্টার ছিদ্দিকুর রহমান (শাহরাস্তি), সদস্য সচিব মো. সুমন, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মো. মোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব-আন্দোলন সভাপতি মাও. শাহাদাৎ হোসেন, শাহরাস্তি উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিকী, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী রফিক আহম্মেদ রাজু, শাহরাস্তি উপজেলা সভাপতি মাও. জসিম উদ্দিন, সেক্রেটারী আক্তার হোসেন প্রমুখ।
