নির্বাচনে মানুষের কাছে গিয়ে নৌকার ভোট চাইতে হবে : ডা. দীপু মনি এমপি

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা আ.লীগের স্বাগত মিছিল

এস এম সোহেল
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তফসিল ঘোষণাকে কেন্দ্র করে চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাগত মিছিল বের করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের তফসিল ঘোষনার পরপরই জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাগত মিছিলটি চাঁদপুর শহর পদক্ষিন করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন যে তফসিল ঘোষনা করেছে, তা আমাদের জন্য আনন্দের দিন। কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩য় বারের মত দেশ পরিচলনার সফল মেয়াদ সম্পন্ন করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের অবাদ সম্প্রসারন কাজকে এগিয়ে নিতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা নিবেদিত নিরলস ভাবে কাজ করতে চাই।
তিনি আরো বলেন, আমি চাঁদপুর-৩ আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। কারন আপনারা আমাকে ১০ বছর আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে পুরো ৬ সপ্তাহ মানুষের ধারে ধারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। জননেত্রীর সাফল্য তুলে ধরে ৬ সপ্তাহ কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজী, আব্দুর রশিদ সরর্দার, সাংগঠনিক সম্পাদক তাফজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, সহ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, মুক্তিযোদ্ধা মনির আহমেদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।