বিতারা ইউপির প্যানেল চেয়ারম্যান ওমরায় যাচ্ছেন বাবুল প্রধান

কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেন প্রধান পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন। তিনি আজ সোমবার (১৮ নভেম্বর) রাত ১টায় এমিরাত এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওয়ানা করবেন।
সৌদি আরব অবস্থানকালে বাবুল প্রধান পবিত্র মক্কায় বায়তুল্লাহ জিয়ারত করবেন, পরে মদিনায় যাবেন মহানবী (স.) এর রওজা জিয়ারতের উদ্দেশে। এ সময় তিনি বিতারা ইউনিয়নসহ কচুয়াবাসীর জন্য বিশেষ দোয়া করবেন।
তিনি যাতে সঠিকভাবে ওমরা পালন করে সহি-সালামতে দেশে ফিরে আসতে পারেন সেজন্য বিতারা ইউনিয়নসহ কচুয়াবাসীর কাছে দোয়া চেয়েছেন।