মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের কমিটি না হওয়ার কারণে সাংগঠনিক স্থবিরতা দেখা দিয়েছিল। তাই প্রবীণ ও নবীনদের সমন্বয়ে গঠিত আহবায়ক কমিটি পেয়ে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগে নতুন করে সাংগঠনিক আমেজ তৈরি হয়েছে বলে মনে করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত ৩২ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মাস্টার, আলা উদ্দিন সরকার ও মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান। সম্মানিত সদস্যরা হলেন- অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি, মনজুর আহমদ, অ্যাড. রুহুল আমিন সরকার, গিয়াস উদ্দিন চৌধুরী, মো. মিজানুর রহমান (মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান), সাজেদুল হোসান চৌধুরী দিপু, মো. মোক্তার হোসেন গাজী, শহীদ উল্লাহ মাস্টার, জাকিয়া সুলতানা শেফালী, মো. সিরাজুল ইসলাম লস্কর, অ্যাড. মনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, শামসুল হক চৌধুরী বাবুল, কবির হোসেন মাষ্টার, সাজেদুল হাসান বাবু বাতেন, একেএম শরীফ উল্লাহ সরকার, আজমল হোসেন চৌধুরী, আবুল কালাম মাস্টার, মোতাহের হোসেন সুফল, রফিকুল ইসলাম জজ, আনিসুর রহমান, অ্যাড. সেলিম মিয়া, আরিফ উল্লাহ সরকার, হাবিবা ইসলাম সিফাত, গোলাম নবী বাদল, আল মাহমুদ টিটু মোল্লা, রাধেশ্যাম সাহা চান্দু বাবু ও মো. আসাদুজ্জামান।
গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটির চিঠি তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক শাহ আলম, সদস্য শরীফ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. জসিমউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. সেলিম মিয়া, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ছেংগারচর পৌর যুবলীগ সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক জাকির খাঁন।
এসময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।
০৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তর উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন
